বাজে পারফরম্যান্সে হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। কিন্তু নির্ধারিত ৫০ ওভারও খেলতে পারলেন না সাকিব-তামিমরা। লিটন দাসের ৮৬ রানের ইনিংসেই ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যা ১৯২।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে খেলতে থাকেন তামিম ও লিটন। কোনো উইকেট না হারিয়ে এই দুই ব্যাটার স্কোর বোর্ডে যোগ করেন ৪৩ রান। এরপরই ৪৩ ভাঙে তাদের জুটি। তামিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান। প্রথম ম্যাচে করেছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে ১২ রানের বেশি যেতে পারেননি।
দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় ম্যাচে এসেও হাফ সেঞ্চুরি পান লিটন দাস। আজমতুল্লাহর বলে সিঙ্গেল নিয়ে নিজের ৫০তম ওয়ানডেতে চতুর্থ অর্ধশতক পান তিনি। ৬৩ বলে এল অর্ধশতক, চার ৬টি। এই অর্ধশতকের পথে ৩৫ রানে থাকার সময়ই আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪ হাজার রানও হয়ে গেছে লিটনের।
দলীয় ১০৪ রানে সাকিবকে হারায় বাংলাদেশ। আজমতউল্লাহর বলে দুর্ভাগ্যক্রমেই বোল্ড হন সাকিব। হতাশা নিয়ে মাঠ ছাড়েন সাকিব। সাকিবের বিদায়ে ভাঙে ৬৯ বল স্থায়ী ৬১ রানের জুটি। ৩৬ বলে তিন চারে ৩০ রান করেন সাকিব।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজকের ম্যাচে অনেক আশা নিয়ে নেমেছিলেন টাইগাররা। আশা ছিলো ক্রিকেট প্রেমীদের মধ্যেও। কিন্তু বাজে পারফরম্যান্সের সেই আশা আর পুরন হলোনা ।



