বাংলাদেশ

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে সব ধর্মের মানুষের রয়েছে সমান অধিকার।

বুধবার (১৬ ডিসেম্বর) গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ মুসলমান হিন্দু, বৌদ্ধ, খিস্টান সব ধর্মের মানুষের। সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।

শেখ হাসিনা সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনা সভায় যোগ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button