স্পোর্টেইনমেন্ট

বর্ষসেরা ২০ নারী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের মুর্শিদা

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট পারফরমেন্সর ভিত্তিতে সেরা ২০ জন নারী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে ক্রিকইনফো। ওই তালিকায় আছেন বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার মুরশিদা আক্তার হ্যাপি।

নারী টি-২০ বিশ্বকাপে পার্থে ভারতের বিপক্ষে এই বাঁ হাতি নারী ব্যাটসম্যানের ব্যাটিং ক্রিকইনফোর বিচারে সেরা ২০-এ জায়গা পেয়েছেন। তার ২৬ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রানের ইনিংসে বাংলাদেশ ভারতের চ্যালেঞ্জ নিয়েছে। ভারতের ১৪২/৬ স্কোরের জবাবে বাংলাদেশ থেমেছে ১২৪/৮এ।

তামিমকে দেখে তাকে অনুকরন করে বাংলাদেশ নারী দলের একমাত্র বাঁ হাতি ওপেনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২ বছর আগে। ২১ বছর বয়সী এই নারী ক্রিকেটার ইতোমধ্যে খেলেছেন ৫টি ওয়ানডে এবং ১‌০টি আন্তর্জাতিক টি-২০। ভারত নারী ওপেনার স্মৃতি মন্দনা তার আইডল। প্রিয় শট কাভার ড্রাইভ।

বাংলাদেশ নারী দলের সুদর্শনা পেস অল রাউন্ডার জাহানারা আলম মুরশিদা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন- ‘সে বাঁ হাতি ব্যাটসম্যান বলে এডভানটেজ  পেয়ে থাকে। আমি বিশ্বাস করি, সে বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দিবে।’

Related Articles

Leave a Reply

Back to top button