ভূরাজনীতি

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার আহ্বান

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে চেয়ারপারসনের বাসভবন ফিরোজার বাইরে অপেক্ষামান সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তার কথা জানান।

গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজায়’ রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে এই সাক্ষাৎ হয়।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের সাজা স্থগিত করে মুক্ত হওয়ার পর প্রথম গত ২৫ মে ঈদুল ফিতরের দিন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button