বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ নেতার জামিন বহাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জ সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে আসামির পক্ষে শুনানি করেন মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রতিপক্ষের লোকজন অলি আহমেদ মোল্লাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা ফাঁসিয়েছে। এ মামলায় হাইকোর্ট জামিন দিয়ে দেয়। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের জন্য আপিল দায়ের করলে আপিল বিভাগ তাদের আবেদনটি আজকে খারিজ করে দেন। ফলে তার জামিন বহাল থাকলো।’

এর আগে গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লাকে (৫০) গ্রেফতার করে পুলিশ।

সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button