বিশ্ব

প্রধানমন্ত্রী হতে চান না মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই তার।

বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক শেষে এ মন্তব্য করেন মমতা ব্যানার্জি। এ সময় রাহুল গান্ধীও বৈঠকে ছিলেন।

বৈঠক শেষে মমতা জানান, তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। পেগাসাসসহ বিভিন্ন বিষয়েও কথা হয়েছে। বলেন,খুবই ইতিবাচক বৈঠক হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মমতা আরও জানান, ভবিষ্যতে একটা ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, আমি প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক নই। কলকাতায় আমার একটা ছোট ‘সুইট হোম’ আছে। আমি শুধু চাই, বিরোধীরা একজোট হোক।

তিনি আরও বলেন, আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার। তবে সকলকে একজোট হতে হবে। একা আমি কিছু করতে পারব না।

মমতা জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি আছে। সামনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। তিনি চান সেখানে বিরোধীরা এক হয়ে লড়ুক।

সূত্র: ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Back to top button