বাংলাদেশ

প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে: পরিকল্পনা মন্ত্রী

প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় পরিহার করে পরিমিতিবোধ ও মিতব্যয়িতার ওপর নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন।

বুধবার ঢাকার পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এম এ মান্নান বলেন, কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় ব্যয় অবশ্যই করা যাবে, তবে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে। তিনি বলেন, সঠিক পরিকল্পনার জন্য পরিসংখ্যান নির্ভুল ও সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এসডিজির মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস-এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিবিএস-এর উপমহাপরিচালক ঘোষ সুবব্রত।

Related Articles

Leave a Reply

Back to top button