বাংলাদেশ

পাঠদানের জন্য ডেডিকেটেড টিভি চ্যানেলের কথা ভাবছে সরকার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনলাইনে শ্রেণিপাঠ দেওয়ার জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী একথা জানান।

এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। বৃহস্পতিবারের মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে সেজন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয় বিবেচনাধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরে সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকারভিত্তিতে দ্রুততম সময়ে মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার আওতায় নিয়ে আসা হবে। এই টিকাদান কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর হল খুলে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button