বিশ্ব

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড

অবশেষে দীর্ঘ বিরতির পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড। খবর: ডয়েচে ভেলে।

সোমবার, একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১ নভেম্বর থেকে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের পর্যটকরা থাইল্যান্ডে এসে কোয়ারিন্টিনে না থেকেই বেড়াতে পারবেন। তবে এজন্য লাগবে ভ্যাকসিনের সার্টিফিকেট।

শুধু ভ্যাকসিন সার্টিফিকেট নয়, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের পর্যটকদের সঙ্গে রাখতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট।

সেসঙ্গে বিমানবন্দরে ফের তাদের করোনা পরীক্ষা হবে। সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এলে থাই নাগরিকদের মতোই তারা দেশে ঘুরে বেড়াতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে আরো বেশি দেশের জন্য পর্যটনের দরজা খুলে দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন এন্টারটেনমেন্ট পার্কও খুলে দেওয়া হবে ১ ডিসেম্বর থেকে। অ্যালকোহল বিক্রির দোকানও খোলা হবে বলেও জানান তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button