অন্য খবর
পরীমনির জীবনী নিয়ে সিনেমা

শামসুন্নাহার স্মৃতি থেকে তার ‘পরীমনি’ হয়ে ওঠাসহ আলোচিত এ নায়িকার জীবনী বড় পর্দায় তুলে ধরতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু।
আজ একটি সংবাদমাধ্যমকে খসরু বলেন, ‘পরীমনি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চান। এমনকি নায়িকা হিসেবে সেই সিনেমায় পরীমনিকেই চান তিনি।

জামিনে মুক্ত হয়ে আসার পর পরীমনিকে প্রস্তাব দেবেন বলেও জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বর্তমানে মাদক মামলায় গ্রেপ্তার আছেন। রাজধানীর বনানী থানায় মাদক মামলায় দায়ের করা হয়েছে তার নামে।
ছয় দিনের রিমান্ড শেষে আবারও একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরীমনিকে। মামলার বিষয়ে আরও জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।



