অন্য খবর

নিজের গ্রামের সবাইকে বিনামূল্যে করোনার টিকা দিলেন মহেশ বাবু

করোনা মোকাবিলায় তেলেগু অভিনেতা মহেশ বাবু অন্ধ্রপ্রদেশে নিজের গ্রাম বুড়িপালেমে বিনামূল্যে সাত দিনের টিকা কর্মসূচির আয়োজন করেন।

বুধবার (০৯ জুন) মহেশপত্নী সামাজিক মাধ্যমে লেখেন, ‘বুড়িপালেমে সফলভাবে ৭ দিনব্যাপী টিকা কর্মসূচি সম্পন্ন হয়েছে। আমাদের গ্রামের মানুষদের টিকা দেওয়ার চেয়ে খুশির বিষয় আর কী বা হতে পারে! টিকা নিতে এসে এই কার্যক্রম সফল করার জন্য গ্রামের সবার প্রতি কৃতজ্ঞতা। ’

এছাড়া এমন মহান আয়োজনের জন্য মহেশ বাবুকেও তিনি ধন্যবাদ জানান।

বুড়িপালেম হচ্ছে মহেশ বাবুর জন্মস্থান। ২০১৫ সাল থেকে এই গ্রামের নানা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন অভিনেতা। ইতিমধ্যে নতুন ভবন, শ্রেণিকক্ষ তৈরি, স্বাস্থ্য ক্যাম্পাসসহ নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন মহেশ বাবু।

Related Articles

Leave a Reply

Back to top button