বিশ্ব

নিজেদের সব দূতাবাসে হামলার আশঙ্কায় ইসরাইল

ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে আইইডি বিস্ফোরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিশ্বে নিজেদের দূতাবাসগুলোতে হামলা হওয়ার আশংকা করছে ইহুদিবাদী ইসরাইল। তবে ইতিমধ্যে দূতাবাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তারা।

শুক্রবার নয়া দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরাইলি রাষ্ট্রদূতের উদ্দেশে পাঠানো একটি বার্তাও তারা পেয়েছেন। খবর এনডিটিভি।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, ইসরাইল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়া দিল্লিতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button