নাটকীতায় জয় চট্টগ্রামের

শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল ১৪ রান। কিন্তু করতে পারলেন না । শেষ রানে ১২ রান হলো তাদের সম্বল। ফলে ১ রানের জয় পেল চট্টগ্রাম। আর সে হিসেবে চতুর্থ ম্যাচে রাজশাহীর হলো দ্বিতীয় পরাজয়।
গাজী গ্রুপ চট্টগ্রামের লিটন দাসের ৭৮ রানের ইনিংসের জবাবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ওপেনার আনিসুল ইসলাম ইমন খেলেছেন ৫৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত টানা চার ম্যাচ জিতে মাঠ ছেড়েছে চট্টগ্রাম।
১৭৭ রান তাড়া করতে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন ইমন। পরের ওভারে এক্সট্রা কভার দিয়ে শরীফুলকে চার মারেন শান্ত। নাহিদুলের করা তৃতীয় ওভারে চার মেরে শান্তকে স্ট্রাইক দেন ইমন। শেষ তিন বলে জোড়া ছক্কা হাঁকান রাজশাহী অধিনায়ক, ৩ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০ রান। শেষ বলে আপার কাটে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দৃষ্টিনন্দন চারের মারে ওভারটি শেষ করেন ইমন।দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে চট্টগ্রামের মতোই পঞ্চম ওভারে দলীয় ফিফটি পূরণ হয় রাজশাহীর।
শেষ ওভারে বল হাতে আসেন মোস্তাফিজ, প্রথম বলেই সাজঘরের পথ দেখান ১ ছয়ের মারে ৮ রান করা নুরুল সোহানকে। পরের দুই বল ডট খেলেন রনি তালুকদার। তবে চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ফের জমান ম্যাচ, পঞ্চম বলে ব্যাটের কানায় লেগে হয় ৪। শেষ বলে যখন জয়ের জন্য দরকার ৪ রান, তখন লংঅনে মেরে ২ রানই নিতে সক্ষম হন রনি। ফলে ১ রানের রোমাঞ্চকর জয় পায় টেবিল টপার চট্টগ্রাম।



