বিশ্ব

নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

দেশের প্রাপ্তবয়স্ক ও সক্ষম সব নাগরিককে, অস্ত্র হাতে তুলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। খবর: আলজাজিরার।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এক টেলিভিশন ভাষণে নাগরিকদের লড়াইয়ে যোগ দেওয়ার এই আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলা নাৎসি আক্রমণের মতোই। ইউক্রেনে হামলার প্রতিবাদ জানাতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি রাশিয়ানদেরও যুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর এবং প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের সবাই, যারা তাদের বিবেক হারাননি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই সময়।

ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার জন্য এবং রাশিয়ান আগ্রাসন থেকে এর আকাশসীমা রক্ষায় সাহায্য করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলেনস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদার সঙ্গে কথা বলেছি।

বলেন, আমরা পুতিন বিরোধী জোট গঠন শুরু করেছি। আমি ইতোমধ্যেই বিশ্বনেতাদের রাশিয়ার ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছি।

এছাড়া ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা সহায়তা দিতে এবং আক্রমণকারীদের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

Related Articles

Leave a Reply

Back to top button