বিশ্ব

নাইজেরিয়ায় গলা কেটে ৪৩ শ্রমিককে হত্যা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার দেশটির অঞ্চলটির কশোবি নামক প্রত্যন্ত এক গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। শ্রমিকদের সবাইকেই বাঁধার পর গলা কেটে হত্যা করা হয়। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। শনিবারের হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও স্থানীয় এক নেতার বরাতে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button