স্পোর্টেইনমেন্ট

নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন তাইবু

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাতেন্দা তাইবুকে।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।

ফাহিম বলেন, ‘দু’জন বিদেশি কোচ নিয়োগের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এদের একজন তাইবু, অন্যজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ডি কোটাম। নিয়োগ হলে তারা কেন্দ্রীয় বিকেএসপিতে কাজ করবেন।’

টাইবু ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। খেলা ছেড়ে কোচিং পেশায় যোগ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button