বাংলাদেশ

দেশের সব নির্বাচন স্থগিত

করোনা ভাইরাসের প্রকোপ আবার বাড়তে থাকায় নির্বাচন কমিশন (ইসি) করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করেছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বুধবার চার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ হবে কি না তা জানতে বৃহস্পতিবার বৈঠকে বসে ইসি।

দেশের স্থানীয় সরকারের তৃনমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) ও ১১ পৌরসভায় ১১ এপ্রিলের ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল। একই দিনে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button