অন্য খবর

দেশের হলগুলোতে চলবে হিন্দি ছবি!

সিনেমা হলগুলোতে হিন্দি ছবি চালানোর প্রস্তাব করেছেন হল মালিকরা। করোনাকালে দর্শক সংকট কাটাতে ও অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে এমন পদক্ষেপের ‘বিকল্প নেই’ বলে মনে করছেন তারা।

এ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে বলিউডের ১০টি সিনেমা চালানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ হল মালিক সমিতির নেতাসহ অন্যান্যরা।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘১৬ অক্টোবর থেকে হলগুলো খুলে দেয়া হয়েছে। অথচ হলে দর্শক নেই। বড় বাজেটের ৩৫টি ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও দর্শক সংকটের কারণে মুক্তি দিচ্ছেন না প্রযোজকরা।’

তিনি বলেন, তথ্যমন্ত্রী হল মালিক সমিতিকে সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিতে বলেছেন। লিখিত প্রস্তাব পাওয়ার পর মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরো জানান, পুরোনা ছবি নয়, ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশের প্রেক্ষাগৃহের নতুন হিন্দি ছবি মুক্তি দেয়ার পক্ষে মত দিয়েছেন হল মালিক সমিতির নেতারা। তাতে করে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব বলেও মনে করছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button