তেলবাহী জাহাজের ট্যাংক বিস্ফোরণ ঘটনায় মৃত ৪ জন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সোহেল (৩৭) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃত বেড়ে দাঁড়ালো চারজনে।
নিহত অন্য তিনজন হলেন- তাজুল ইসলাম (৩৩), মো. হুমায়ুন কবির (৫৪) ও মো. রুবেল (৩৮)। শনিবার (১০ জুন) দিনগত রাত ১টার দিকে মারা যান রুবেল। হুমায়ুন কবির মারা যান রাত ১০টার দিকে। এর আগে তাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মো. সোহেল (৩৭) নামে আরও একজন মারা গেছেন।
গত ৩ জুন এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন ভর্তি হন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।



