বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার রফিকুল ইসলাম মাদানী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের হাতে হস্তান্তর করেছে র‌্যাব।

গতকাল বুধবার সকালে তাকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কংস তীরবর্তী লেটিরকান্দা গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই তাকে গাজীপুর মহানগরের গাছা থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকারে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাছায় এক ওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় শীতক ফ্যাক্টরির ভেতর গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে প্রশাসন সম্পর্কে নানা উস্কানিমূলক মন্তব্য করে তা ইউটিউবে ছাড়েন মাদানী। এর কারণে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়।

র‌্যাব জানায়, মাদানীকে কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় তাতে ‘আপত্তিকর’ কিছু ভিডিও পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button