অন্য খবর

টিকার আওতায় আসছে কওমি মাদরাসার শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,  কওমি মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে স্কুলের কোমলমতি শিশুদের টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ উদ্দীপনার মধ্যেই এই টিকা কার্যক্রম চলছে। এর পাশাপাশি কওমি মাদরাসাতেও আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে। এই শিক্ষার্থীদের আমরা টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চাই, তাদের টিকা নিশ্চিত করতে চাই। আমরা কওমি মাদরাসা সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজটি যেন শেষ হয়, আমরা শতভাগ টিকা দিয়ে দিতে পারবো।

নাজমুল ইসলাম বলেন, এর পাশাপাশি যেসব পরিবহন শ্রমিক আছেন যারা আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য কাজ করছে তাদেরও আমরা টিকা দিতে চাই।

Related Articles

Leave a Reply

Back to top button