স্পোর্টেইনমেন্ট

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে নবম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

বুধবার প্রকাশিত হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে থেকে জানা যায়, তিন সংস্করণের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি কেবল টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে নিজেদের অবস্থান খুব বেশি শক্তিশালী না হলেও গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা ও ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে পর্যন্ত অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচগুলোর ফল ৫০ শতাংশ নেয়া ও এ পর্যন্ত খেলা ম্যাচগুলোর শতভাগ ফল বিবেচনা করায় এক ধাপ উপরে উঠেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তার পরবর্তী দুই স্থানও অপরিবর্তিত। দুইয়ে আছে ইংল্যান্ড এবং তিনে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে চারে উঠেছে। আর টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে। শ্রীলঙ্কারও এক ধাপ উন্নতি ঘটেছে।

নিউজিল্যান্ড দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে। আর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্থান ধরে রেখে র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছে সাতে। এরপর আছে শ্রীলঙ্কা এবং দশে আফগানিস্তান।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাতে রয়েছে তামিম ইকবালের দল। এই সংস্করণে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দুই থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া, চারে ভারত (১০৫) ও পাঁচে পাকিস্তান (১০২)।

টেস্ট র‌্যাঙ্কিংয়েও পুরনো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে মুমিনুল হকের দলের অবস্থান ৯। বাংলাদেশের পরেই রয়েছে জিম্বাবুয়ে। শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১২৮, দুই রয়েছে ভারত ও তিনে নিউজিল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button