স্পোর্টেইনমেন্ট

টি-টোয়েন্টি বিশ্ব কাপ: কাল মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালের মঞ্চে আগামীকাল রবিবার মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

১৬ দলকে নিয়ে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামছে কাল। প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের লড়াই শেষে অনুষ্ঠিত হয় দুই সেমিফাইনাল। সেমির লড়াইয়ের পর এবার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

প্রথম রাউন্ডে দুই গ্রুপে অংশ নেয় আটটি দল। সেখান থেকে দুই গ্রুপের সেরা চারটি সুপার টুয়েলভে খেলার টিকিট পায়। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা আট দল আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছিল।

সুপার টুয়েলভের আট দলের সাথে প্রথম রাউন্ডের সেরা চার দল যোগ দেয়। সুপার টুয়েলভে দুই গ্রুপে ১২ দলের লড়াইয়ের পর সেরা চার দল সেমিতে উঠে।

সেমির লড়াইয়ে জিতে এবার বিশ্বকাপের সেরা দুই দল হিসেবে ফাইনালের মঞ্চে ইংল্যান্ড ও পাকিস্তান।

আগের ইতিহাস বলছে, ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।

আর ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালিস্ট ছিলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংস্টন ওভালের ফাইনাল ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংল্যান্ড।

এখন এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ কার ঘরে যাবে, তা জানা এখন কিছু সময়ের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Back to top button