স্পোর্টেইনমেন্ট

টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।
গতকাল (৩ সেপ্টেম্বর) দুবাই থেকে এশিয়া কাপ থেকে শূন্য হাতে দেশে ফিরেছে টাইগাররা।
এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের হয়ে ১০২ টি কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচে মাঠে নামা মুশফিক।
আজ (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টায় এক ফেসবুক পোস্টে অবসরের বিষয়ে মুশফিক লিখেছেন,
‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
 https://newsnowbangla.com/2022/09/04/টি-টোয়েন্টি-থেকে-অবসরের-ঘ/ ‎Edit Enter sub title here
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

Related Articles

Leave a Reply

Back to top button