স্পোর্টেইনমেন্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ার কারণে সেমিফাইনালে ওঠার দারুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে। এই ম্যচে যে জিতবে সেই খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। দু’দলেরই অর্জন চার পয়েন্ট করে। সুতরাং যে জিতবে কোন হিসাব-নিকাশ ছাড়াই তাদের সেমিফাইনাল নিশ্চিত।

অ্যাডিলেড ওভালে এমন সমীকরণের ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে যেতো তাহলে বাংলাদেশের কোনোই সম্ভাবনা থাকতো না। কারণ পয়েন্ট টেবিলে অবস্থান সমান হলেও রান রেটের কারণে পিছিয়ে যেতে হতো টাইগারদের।

বাংলাদেশ একাদশে রয়েছে, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশে রয়েছে, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

Related Articles

Leave a Reply

Back to top button