অন্য খবর

জেলে বসে যা চাইলেন শাহরুখপুত্র আরিয়ান

মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান। ৭ অক্টোবর পর্যন্ত চলবে জিজ্ঞাসাবাদ।

‘তারকা-সন্তান’ হলেও জেলে তেমন সুবিধা পাচ্ছে না আরিয়ান। বাকি সব অভিযুক্তের মতোই হাজতে রাখা হয়েছে তাকে। খবর: আনন্দবাজার

জানা গেছে, এনসিবি-র নিজস্ব ক্যান্টিনে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন সে। নিজের বাড়ি থেকে যদি খাবার আনতেই হয় তাহলে প্রয়োজন আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান।

তবে প্রথমবারের মতো শাহরুখপুত্র মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্মকর্তাদের কাছে কিছু আবদার করেছেন। যা চেয়েছেন তা শুনে কিছুটা অবাক হয়েছেন ডিউটিতে থাকা বেশ কয়েকজন।

আরিয়ান খান বিজ্ঞানের বই পড়তে চান। তার সেই আবদার অনুযায়ী বিজ্ঞানের বেশ কয়েকটি বইও দেয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button