বাংলাদেশ

জার্মানির উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করছেন। রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও রয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে (কিউওয়াই-৬৩৯) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

মুন্সি জালাল উদ্দিন আরও জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদের জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

জানান, চিকিৎসা শেষে রাষ্ট্রপ্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানানোর সময়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button