বিশ্ব

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে বেছে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুছিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন।

শনিবার সকালে রাজধানী বেইজিংয়ে পার্লামেন্টের জাতীয় গণ কংগ্রেসের প্রথম পূর্নাঙ্গ অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়। শি জিনপিং তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পরদিনই তাকে এই পদে অধিষ্ঠিত করা হলো।

লি কিয়াং চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা। ৬৩ বছর বয়সী লি ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯ শতাধিক প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন।

প্রেসিডেন্ট শির ঘনিষ্ঠ মিত্র লি কিয়াং। একজন বাস্তববাদী মানুষ হিসেবে পরিচিত তিনি। দেশের সংগ্রামী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব এবার তার কাঁধে।

২০০০ সালের দিকে প্রেসিডেন্ট শির চিফ অব স্টাফ ছিলেন লি কিয়াং। সে সময় শি ঝেজিয়াং প্রদেশের পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সাংহাইয়ে পার্টির সেক্রেটারি নিযুক্ত হন লি।

 

Related Articles

Leave a Reply

Back to top button