ভূরাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ব্যারিস্টার মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টায় সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি বিমানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যম কে এ তথ্য জানান।

ব্যারিস্টার মওদুদের সঙ্গে তার স্ত্রী মিসেস হাসনা জসিম উদ্দিন মওদুদও রয়েছেন।

এর আগে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button