অন্য খবর

চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার প্লামার

না ফেরার দেশে চলে গেলেন অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। খবর বিবিসির।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে মারা গেছেন তিনি।

ক্রিস্টোফার প্লামারের দীর্ঘদিনের বন্ধু লিও পিট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। এর আগে এত বয়সে কোনো অভিনেতা অস্কার পাননি। ৮৮ বছর বয়সে অল ‘দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ক্রিস্টোফার প্লামারকে দ্য সাউন্ড অব মিউজিকের (১৯৬৫) ক্যাপ্টেন ভন হিসেবেই চেনে সারাবিশ্ব।

১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button