অন্য খবর

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে।

এ সময় তার বাসা থেকে ইয়াবা-বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রামপুরার নিঝুম এলাকায় চিত্রনায়িকা একার বাসা থেকে পুলিশ তাকে আটক করে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে একাকে আটক করা হয়েছে।

মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ।

Related Articles

Leave a Reply

Back to top button