বিশ্ব

ক্ষুধার ঝুঁকিতে সাড়ে ৩৪ কোটি মানুষ: জাতিসংঘ

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান ডেভিড বিসলি বলেছেন, বিশ্বের সাড়ে ৩৪ কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। খবর: আলজাজিরা’র।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশে দেশে আরও ৭ কোটি (৭০ মিলিয়ন) মানুষকে অনাহারের কাছাকাছি ঠেলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি এ কথা বলেন।

ডেভিড বিসলে বলেন, ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

জানান, ‘বর্তমানে বিশ্বের অন্তত ৪৫টি দেশে দুর্ভিক্ষ পরিস্থতির সৃষ্টি হয়েছে। বর্তমানে খাদ্যপণ্যের মূল্য যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট শুরু হবে।’

হুঁশিয়ারি দিয়ে ডব্লিউএফপির এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, আমরা যদি পদক্ষেপ না নিই, তাহলে বর্তমানে খাদ্যপণ্যের দাম নিয়ে যে সংকট চলছে, তা ২০২৩ সালে গিয়ে খাবার না পাওয়ার সংকটে পরিণত হবে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথও জানান, এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দরিদ্র দেশে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় পরিস্থিতি দেখা দিয়েছে। সোমালিয়ায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button