অন্য খবর

কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন: শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান, মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করে দিতে সামর্থ্যবানদের অনুরোধ জানিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) নিজের অফিশিয়াল ফেসবুকে এ অনুরোধ জানান শাকিব খান।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লেখেন, ‘পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কত দিন লাগবে সেটি এখনও অনিশ্চিত। সমস্ত পৃথিবীকে এখনও ভোগাচ্ছে করোনা ভাইরাস। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ একটু বেশি সচেতন ছিল বিধায় তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দেখা পেয়েছেন। কিন্তু অন্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমানে আরও বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে; ভবিষ্যৎ বলছে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে!’

শাকিব খান আরও লেখেন, ‘এবার ঈদে অনেকের রুটি-রুজির নিশ্চয়তা নেই। অনেকেই আছেন যারা কবে তৃপ্তি করে দুই মুঠো খেতে পেরেছেন বলতে পারেন না। এবারের কোরবানির ঈদটা না হয় তাদের কথা চিন্তা করেই হোক! সামর্থ্যবানরা মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন হত-দরিদ্রদের মাঝে। এতে যেমন অসচ্ছলদের ক্ষুধা মিটবে, তেমনি হবে মানবতার কল্যাণ। আর এই আত্মত্যাগই তো কোরবানির আসল মাহাত্ম্য। ’

হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নায়ক শাকিব খান।

Related Articles

Leave a Reply

Back to top button