বিশ্ব

কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৭ সেনা

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে  ১৭ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন  আরও ৬ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন। [ খবর রয়টার্স ]

তবে কেনিয়ার সামরিক ও গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।

কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটির গণমাধ্যম।

Related Articles

Leave a Reply

Back to top button