বাংলাদেশ

কুষ্টিয়া সুগার মিল থেকে ৫২ টন চিনি উধাও; কমিটি গঠন

কুষ্টিয়া সুগার মিল থেকে রহস্যজনকভাবে ৫২ মেট্রিক টন চিনি উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোডাউন কিপারকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত মৌসুমে উৎপাদন বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলের গুদামে ১১০ টনের মতো চিনি মজুদ ছিল।

গত বৃহস্পতিবার মিলের কর্মকর্তারা স্টক রেজিস্টারের সঙ্গে মজুদ চিনির পরিমান মেলাতে গিয়ে দেখতে পান সেখানে প্রায় ৫০ থেকে ৫২ টন চিনি কম আছে। এ ঘটনায় তাৎক্ষণিক গুদাম কর্তকর্তা ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button