ভূরাজনীতি

কুমিল্লা-৭ আসনে নৌকার টিকেট পেলেন ডা. প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সভাশেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। এরপর ওই আসন শূন্য হয়। গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে।

প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Back to top button