অন্য খবর

কান উৎসবের রেড কার্পেটে নারীর ভিন্নধর্মী প্রতিবাদ

এবার চলমান কান উৎসবে ভিন্নধর্মী এক প্রতিবাদ দেখলো বিশ্ব।

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নগ্ন হয়ে রুশ ধর্ষণের প্রতিবাদ করেন এক তরুণী।

শুক্রবার ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ নামের একটি সিনেমার প্রিমিয়ার চলাকালীন এই ভিন্নধর্মী প্রতিবাদের ঘটনা ঘটে। তার গায়ে আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক’!

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রক্তের দাগযুক্ত পোশাক পরে ওই নারী কানের লাল গালিচায় হঠাৎ করেই চিৎকার করে বিক্ষোভে ফেটে পড়েন এবং ছবি তোলার জন্য পোজ দেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, গত মাসে তদন্তকারীরা ছোট ছোট শিশুদের যৌন নিপীড়নসহ রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকায় ‘শত শত নারীকে ধর্ষণের ঘটনা’ উদঘাটন করেছেন। সূত্র : বিবিসি, রয়টার্স ও ডেইলি মেইল।

Related Articles

Leave a Reply

Back to top button