বাংলাদেশ

করোনায় চলে গেলেন ল্যাবএইডের পরিচালক

ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির পরিচালক এবং চিফ কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম (৬৫) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ।

সোমবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা. মাহবুবুল ইসলামের মৃত্যুতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button