স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত ক্রিকেটার আবু জায়েদ রাহী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পেসার আবু জায়েদ রাহী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দুরে রাখা হয়েছিল।

সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক দেয়া ২৭ জনেরই আরেক দফা করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া হলো গতকাল ২২ সেপ্টেম্বর। একদিন পরই রিপোর্ট পাওয়া গেছে। তাতেই দেখা যাচ্ছে রাহীর করোনা পজিটিভ। বাকি ২৬ জন নেগেটিভ।

Related Articles

Leave a Reply

Back to top button