বিশ্ব

করোনার চিকিৎসায় রাশিয়া অনুমোদন দিলো ‘গেম চেঞ্জার’ ওষুধ

অনেক চেষ্টার পর রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এমন একটি ওষুধের অনুমোদন দিয়েছে যাকে বলা হচ্ছে ‘গেম চেঞ্জার’। এটি দিয়ে দেশটিতে আগামী সপ্তাহে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরুর প্রস্তুতি চলছে।(খবর ডেইলি মেইল)

তবে ‘গেম চেঞ্জার’ ওষুধ খুঁজে পাওয়ার খবর শুধুমাত্র রাশিয়া নয় সুসংবাদ পুরো বিশ্বের জন্যই।

করোনার চিকিৎসায় ‘গেম চেঞ্জার’ ওষুধ পেয়ে গেছে রাশিয়া!

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ রোগের চিকিৎসায় অ্যাভিফ্যাভির ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পরই এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

অ্যাভিফ্যাভির জাপানে ফ্লুর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আর এটিকে সংস্কারের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া। যা তৈরি করা হয়েছে বিশেষ করে কোভিড-১৯ রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য।

করোনার চিকিৎসায় ‘গেম চেঞ্জার’ ওষুধ পেয়ে গেছে রাশিয়া!

দাবি করা হচ্ছে, ‘এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষেধক।’

এ প্রতিষেধকের ফর্মুলা দ্রুতই বিশ্বকে জানানো হবে। একইসঙ্গে জুন মাসের মধ্যে রাশিয়ার হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে ওষুধটির ৬০ হাজার ডোজ।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ওষুধটি রাশিয়ান ফার্মাসিটিক্যাল ফার্ম চেমরারের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button