স্পোর্টেইনমেন্ট

ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা

ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব বিরাট কোহলি’র জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা। খবর: আনন্দবাজার

বুধবার (৮ ডিসেম্বর) তাকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

কোহলি যেদিন থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সেদিন থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে একদিনের ক্রিকেটেও তাকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। কোহলি যদিও নিজের মুখে কিছু বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে, তাকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী দল পরিচালনা কমিটি। তখন থেকেই রোহিতকে কোহলীর উত্তরসূরি ভাবা হচ্ছিল।

আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে এত বছর নেতৃত্ব দিয়ে এসেছেন রোহিত। পাঁচটি ট্রফিও জিতেছেন। সেখানে কোহলি নিজের দলকে একবারও আইপিএল জেতাতে পারেননি। সম্প্রতি টি-টোয়েন্টিতেও তার অধীনে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফলে রোহিতকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা অনুমেয় ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button