বাংলাদেশ

এলপিজির দাম ৭২ টাকা কেজি নির্ধারণের সুপারিশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূল্যায়ন কমিটি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কেজি প্রতি ৭২ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষে কমিশনের সদস্য সচিব কামরুজ্জামান সুপারিশগুলো উপস্থাপন করেন।

মূল্যহার নির্ধারণের প্রস্তাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপিজিএল সাড়ে ১২ কেজি দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা প্রস্তাব করে। তবে বিইআরসির কারিগরি কমিটি সারাদেশে একই মূল্যে বিক্রির সুবিধায় এর সঙ্গে ক্রস সাবসিডি ফান্ডের অর্থ যোগ করে ৯০২ টাকা করার প্রস্তাব করে। তবে সাবসিডি বাবদ ৩৩৩ টাকা যোগ করা না হলে দাম দাড়ায় ৫৬৯ টাকা।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্মিলিত প্রস্তাবে বর্তমানে প্রতি কেজি ১০৪ টাকা ৯৩ পয়সা হিসাবে বিক্রি হচ্ছে বলে উল্লেখ করে। বিইআরসি এই মূল্য ৭২ টাকা ২৪ পয়সা সুপারিশ করে।

এছাড়া ১২ কেজি এলপিজি সিলিন্ডার খুচরা পর্যায়ে ১২৫৯ টাকা করার প্রস্তাব করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যা কারিগরি কমিটির বিবেচনায় ৮৬৬ টাকা হতে পারে বলে মত দিয়েছে।

৩৫ কেজির সিলিন্ডারের দাম ২৫২৫ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৩২৪৬ টাকা করার প্রস্তাব করে কারিগরি কমিটি।

শুনানি শেষে বিইআরসির মহাপরিচালক ও কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত দেওয়া যাবে। এরপর আবারও ছোট পরিসরে বৈঠকে বসে দামের বিষয় মূল্যায়ন করে, যত দ্রুত সম্ভব চূড়ান্ত দামের আদেশ দেবে কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button