বিশ্ব

এবার হচ্ছে না নোবেল পুরস্কার অনুষ্ঠান

বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করা হয়েছে  নোবেল পুরস্কার গ্রহণে অনুষ্ঠান। তবে অনলাইনে অনুষ্ঠান পরিচালনার কথা জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নিবেন।

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টোকহোমে হয়ে থাকে।  এবং অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দেয়া হয়ে থাকে। তবে করোনা মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে, যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে। প্রয়োজনে প্রাইজ দেওয়ার ক্ষেত্রে বিজয়ীদের নিজ নিজ দেশের হাইকমিশনের সহায়তা নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button