বাংলাদেশ

উপজেলা চেয়ারম্যান আনোয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার (৩০ মে) ​মোঃ রেজাউল করিম নামে এক ব্যক্তি রিটটি দায়ের করেন।

রিট পিটিশনে বলা হয়, মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ লংঘন করে পদে রয়েছেন এবং নিজের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার ট্রেডার্স’র পক্ষে সরকারের সাথে চুক্তি করেন।

মঙ্গলবার (১ জুন) হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হয়।

শুনানি শেষে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্তৃত্ব বলে পদে আসীন রয়েছেন জানতে চেয়ে রিটের রেসপনডেন্টদের বিরুদ্ধে চার সপ্তাহের জন্য রুল জারি করেন হাইকোর্ট।

রিটের পক্ষে যৌথভাবে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর নাহিদ এবং অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সারোয়ার বাপ্পি।

Related Articles

Leave a Reply

Back to top button