বিশ্ব

ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাসে ‘গণহত্যার’ অভিযোগ পুতিনের

রাশিয়া-ইউক্রেন চলমান উত্তেজনার মাঝেই ইউক্রেনের বিরুদ্ধে ডোনবাস অঞ্চলে মস্কো-সমর্থিত বিদ্রোহী এলাকাগুলোতে গণহত্যার অভিযোগ তুললেন ভ্লাদিমির পুতিন।

মস্কোয় জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলৎজের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

তিনি বলেন, আমাদের দৃষ্টিতে ডোনবাসে এখন যা ঘটছে তা গণহত্যা। পূর্ব ডোনবাস অঞ্চলে মস্কো-সমর্থিত বিদ্রোহী এলাকাগুলোতে ইউক্রেন গণহত্যা চালাচ্ছে।

পুতিন বলেন, রাশিয়া কোনও যুদ্ধ চায় না।

এর আগে ইউক্রেন সীমান্তে সামরিক জেলাগুলোতে মহড়া শেষ করার পর ঘাঁটিতে ফিরে এসেছে কিছু রুশ সৈন্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এটি এমন একটি পদক্ষেপ যা মস্কো এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা হ্রাস করতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button