স্পোর্টেইনমেন্ট

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ (মঙ্গলবার) মাঠে নামছে হট ফেবারিট আর্জেন্টিনা এবং গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।

লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

কেমন হবে দুই দলের একাদশ? আর্জেন্টিনার আগের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজ যেভাবে কার্ড দিয়েছিলেন, তাতে আর্জেন্টিনার ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনা দুটি করে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

তবে সুখবর হলো চোট কাটিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলভারেজ।

ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।

Related Articles

Leave a Reply

Back to top button