বিশ্ব

আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত

মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে তার বাড়ি থেকে সুশান্ত’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন।

এই লকডাউনে তিনি একাই এই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে রিপোর্ট করেছে ইন্ডিয়া টিভি নিউজ।

১৯৮৬ সালে জন্ম নেওয়া মাত্র ৩৪ বছরের এই অভিনেতার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

তবে পাঁচদিন আগে তার প্রাক্তণ ম্যানেজার দিশা সাইলানও আত্মহত্যা করেন।

বলিউডে সুশান্ত পদার্পণ করেন ২০১৩ সালে। মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেতার ঝুলিতে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশী’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ এবং সবশেষ ‘ছিছোরে’র মতো জনপ্রিয় অনেক সিনেমা রয়েছে।

এর আগে টেলিভিশনে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। স্টার প্লাসে ‘কিস দেশ মেঁ হ্যায় মেরা দিল’ এবং জি টিভিতে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের জন্য দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন সুশান্ত।

সেই সুশান্তই হঠাৎ আত্মহত্যা করেছেন, মানতে পারছেন না অভিনেতার আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবরা।

Related Articles

Leave a Reply

Back to top button