বাংলাদেশ

আত্মসমর্পণ করে জামিন আবেদন স্বাস্থ্যের সাবেক ডিজির

করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসায় দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালতে এখন জামিনের শুনানি চলছে।

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তিনি।

এ সময় বিচারক তাকে বলেন, আজ আমি অসুস্থ। আপনি পরে আসেন। এরপর তার আইনজীবী আবেদন প্রত্যাহার করে আদালত থেকে চলে যান।

Related Articles

Leave a Reply

Back to top button