বাংলাদেশ

আজ দেশব্যাপী গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ।

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের একটি ভিডিও কনফারেন্সে এমন তথ্য দেন।

সভায় জানানো হয়, সকল সিটি কর্পোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ গ্রহণ করবেন। একইভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button