ভূরাজনীতি

আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই: কাদের

আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের দরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের।

শুক্রবার (২ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, শাজাহানের মত কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ে যখন কেউ থাকবে না, তখন শাজাহানের মত নিবেদিত কর্মীরাই পাশে থাকবে।

তিনি বলেন, করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের সহযোগিতা একান্ত কাম্য। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কাদের বলেন, সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button